Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

চুয়েটে আজ ক্লাস শুরু, অনিশ্চয়তায় অধিকাংশ বিভাগ

Advertisement

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চুয়েটে আজ ক্লাস শুরু, অনিশ্চয়তায় অধিকাংশ বিভাগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। ফাইল ছবি

Advertisement

উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা গড়িয়েছে ৩৬ দিনে। রোববার রাতে এক বিবৃতিতে আজ থেকে একাডেমিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্তের কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে একই দিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভা থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানো হয়। সভা শেষে শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির জানান, ক্লাস শুরুর তারিখ সংশ্লিষ্ট বিভাগগুলো নিজেদের মতো করে নির্ধারণ করবে।

তবে আজ থেকে একাডেমিক কার্যক্রম শুরু নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। চুয়েটের স্নাতক পর্যায়ের ১২ বিভাগের মধ্যে ১১টি বিভাগের প্রধানের সঙ্গে কথা বলে এই অনিশ্চয়তার কথা জানা গেছে।

কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর বলেন, এখনো শিক্ষার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো আবেদন পাননি তিনি। শিক্ষার্থীরা কোর্স সমন্বয়কের মাধ্যমে আবেদন করলে তা বিবেচনা করে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের বিভাগ ক্লাস নেওয়ার জন্য শতভাগ প্রস্তুত আছে। চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা কাল (আজ) থেকে ক্লাস শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা রোববার থেকে ক্লাস শুরু চায়।’ যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল ভূঁইয়া আজ থেকে ক্লাস শুরুর জন্য শিক্ষার্থীদের পরিকল্পনার কথা জানান। পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক বলেন, ক্লাস করার জন্য শিক্ষার্থীদের ডাকা হয়েছে। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ই-মেইলের মাধ্যমে আগামী ১ নভেম্বর থেকে ক্লাস শুরু করবে বলে জানিয়েছে।

ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা রোববার থেকে ক্লাস শুরু চায়। পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম জানান, ক্লাস শুরুর ব্যাপারে বিভাগের প্রস্তুতি রয়েছে। অন্যান্য বিভাগের প্রধানদের কাছ থেকেও অনিশ্চয়তার তথ্য মিলেছে।

এদিকে চুয়েটের চলমান সংকট সমাধানের লক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে ইউজিসির গঠিত পরামর্শক কমিটি চুয়েটের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এলো ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে ২০ নভেম্বর

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে ২০ নভেম্বর

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

গুরুদাসপুরে হামলায় ছাত্রদল নেতার মৃত্যু এমপি আজিজের ছেলে মিন্টু তিন দিনের রিমান্ডে

এমপি আজিজের ছেলে মিন্টু তিন দিনের রিমান্ডে

একজন নুরুল আমিন সাবরেজিস্ট্রারের চাকরি করে এত সম্পদ!

সাবরেজিস্ট্রারের চাকরি করে এত সম্পদ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম