Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

মেয়াদ শেষ রাকসুর

‘গ্রিন সিগন্যাল’ না থাকায় নির্বাচনে অনাগ্রহ

Advertisement

Icon

ইরফানুর রহমান, রাবি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘গ্রিন সিগন্যাল’ না থাকায় নির্বাচনে অনাগ্রহ

Advertisement

সাড়ে তিন দশকের দীর্ঘ অচলায়তন ভেঙে শিক্ষার্থীদের দাবির মুখে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। সোমবার এক বছর মেয়াদি হলো সংসদ ও কেন্দ্রীয় সংসদের মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো প্রস্তুতি এখনও দৃশ্যমান নয়। নির্বাচিত প্রতিনিধিদের অভিযোগ, ‘গ্রিন সিগন্যাল’ না থাকায় উপাচার্য নির্বাচন আয়োজনে আগ্রহ দেখাচ্ছেন না।

রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান বলেন, রাকসু নির্বাচন নিয়ে এখনো কোনো বার্তা উপাচার্য থেকে পাইনি। রাকসুর গঠনতন্ত্রে নির্বাচন প্রক্রিয়া শুরুর সময়সীমা নিয়ে স্পষ্ট উল্লেখ নেই। নির্বাচন অনুষ্ঠিত হলে এতদিন তফসিল ঘোষণা করার কথা ছিল। নির্বাচন আয়োজন করার জন্য যে প্রস্তুতি দরকার সেটা এই মুহূর্তে নেই।

দায়িত্ব পালনের শেষ পর্যায়ে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ দাবি করেছেন, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ইশতেহারে উল্লেখ করা ১০৭টি কাজের প্রায় ৭৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে। তবে এই হিসাবের সঙ্গে শিক্ষার্থীদের অভিজ্ঞতার পুরোপুরি মিল পাওয়া যাচ্ছে না। আবাসন সংকট, অনাবাসিক শিক্ষার্থীদের ভাতা, মেডিকেল সেন্টারের সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি এবং শিক্ষার্থীদের দৈনন্দিন সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন থেকে গেছে। রাকসুর নেতারা এসব উদ্যোগের কিছু বাস্তবায়নাধীন থাকার কথা স্বীকার করেছেন। তাদের দাবি, কয়েকটি বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।

এদিকে রাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা বর্তমান শিবির সমর্থিত প্যানেলের কার্যক্রমে হতাশার জন্ম দিয়েছে। বিভিন্ন ইশতেহার বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও অভিযোগ শিক্ষার্থীদের। আবার রাকসু বন্ধ হলে ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের দখলদারিত্ব সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন অনেকে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, প্রশাসন যদি রাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করে তবে ধরে নিতে হবে তারা ক্যাম্পাসে ক্ষমতার বণ্টন রুখে দিতে চায়। এতে সরকার দলীয় ছাত্র সংগঠন নিজেদের হাতে সব ক্ষমতা কুক্ষিগত করে দখলদারিত্ব চালু করবে।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেন, রাকসু নির্বাচন হওয়াটা অপরিহার্য। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী রাকসু নির্বাচন দিতে হবে। পরবর্তী নির্বাচনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, আমরা চাই ছাত্রসংসদ সচল থাকুক। আমরা প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় আছি। প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয় ও টালবাহানা করে তবে আমরা শিক্ষার্থীদের নিয়ে রাকসুর নির্বাচন নিয়ে দাবি জানাব।

রাকসু সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, নির্বাচন নিয়ে পূর্ববর্তী প্রশাসনের আগ্রহ যতটুকু দেখেছি এই প্রশাসনের তেমন আগ্রহই দেখতে পাই না। এই প্রশাসন কোনো ‘গ্রিন সিগন্যাল’-র অপেক্ষায় আছে এটা স্পষ্ট। দুটি ছাত্র সংসদ নির্বাচন ক্ষমতাসীন দল আসার পর স্থগিত হয়েছে। সেখানে রাকসু নির্বাচন বন্ধ হওয়ার সম্ভাবনাও আছে।

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, রাকসুর বিষয়ে প্রশাসন অত্যন্ত আন্তরিক। আমার কাছে পরিবেশটা প্রাধান্য পাবে। রাকসু নির্বাচনকে ঘিরে যেন কোনো অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে, পড়ালেখার পরিবেশ বিঘ্নিত না হয় এমন পরিবেশ ছাড়া নির্বাচন আয়োজন করা হবে না। তিনি আরও বলেন, রাকসুর বিষয়ে ওপরমহলের কোনো চাপ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন একদম স্বাধীনভাবে কাজ করবে।

শিক্ষার্থীদের মুখোমুখি হতে চান আম্মার : রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের সফলতা, ব্যর্থতা ও ভুলের হিসাব শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চান। এজন্য তিনি একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আগ্রহের কথা জানান। আম্মার বলেন, ফটোকার্ড বানিয়ে আমি আমার কাজের আপডেট দিতে পারি কিন্তু সেটি সবার কাছে পৌঁছাবে না। প্রেস ব্রিফিং করতে পারি সেখানেও হয়তো পুরো বক্তব্য আপনাদের কাছে পৌঁছাবে না, কোনো কোনো বক্তব্য আংশিকভাব বা কাটা উপস্থাপিত হতে পারে। তাই আমি চাই এমন একটি ওপেন প্রশ্নোত্তর আয়োজন হোক। যেখানে শিক্ষার্থীরা সরাসরি আসবে, সরাসরি প্রশ্ন করবে, প্রতিনিধিকে কাঠগড়ায় দাঁড় করাবে আর প্রতিনিধি সরাসরি জবাব দেবে। আমি সফল হই বা ব্যর্থ, আমি আমার শিক্ষার্থীদের মুখোমুখি হতে চাই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সফলতা-ব্যর্থতার হিসাব দিতে’ শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে চান আম্মার

‘সফলতা-ব্যর্থতার হিসাব দিতে’ শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে চান আম্মার

মেয়াদ শেষ রাকসুর, নতুন নির্বাচন নিয়ে ধোঁয়াশা

মেয়াদ শেষ রাকসুর, নতুন নির্বাচন নিয়ে ধোঁয়াশা

মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

রাবি স্টেশনে সাগরদাঁড়ি-তিতুমীরের যাত্রাবিরতি মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

‘এভাবে নীরবে একরাশ অভিমান নিয়ে চলে গেলা!’

‘এভাবে নীরবে একরাশ অভিমান নিয়ে চলে গেলা!’

বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

আরও পড়ুন

টুপটুপ রিসোর্টে আগুন ১০ লাশ হস্তান্তর, ধ্বংসস্তূপে মিলল আরেক কঙ্কাল

১০ লাশ হস্তান্তর, ধ্বংসস্তূপে মিলল আরেক কঙ্কাল

২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু হাজংয়ের স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

কক্সবাজারে মাটি খুঁড়তেই বের হচ্ছে গ্যাস ও আগুন

কক্সবাজারে মাটি খুঁড়তেই বের হচ্ছে গ্যাস ও আগুন

ভৈরবের ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ভৈরবের ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম