Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

Advertisement

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গাড়ির চাপায় মো. শাহজালালী (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। 

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহতের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান বলেন, আমাদের এখানে মোট তিনজন চিকিৎসা নিতে আসেন। তাদের একজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

নিহত শাহজালালী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। 

অন্যদিকে অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গাড়িসহ থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি সড়কের এক পাশে ছিটকে পড়েন। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন তিনি। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গাড়িসহ থানায় নিয়ে যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে গাড়িসহ বোয়ালিয়া থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার ওসি মাছুমা মুস্তারি বলেন, নিহতের পরিবার বাদী হয়ে একটি মামলা করবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

আরও পড়ুন

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম