Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

ফাইল ছবি

Advertisement

বরিশালের মুলাদীতে বিএনপি নেতা শুক্কুর আলী ব্যাপারীর (৪০) মৃত্যুর ঘটনায় সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নিহতের বাবা আব্দুস ছত্তার ব্যাপারী বাদী হয়ে মুলাদী থানায় মামলাটি করেন। 

মামলায় গাছুয়া ইউনিয়নের ডুমুরীতলা গ্রামের রহমত উল্লাহ ফরাজী (৩৮), বারেক ফরাজী (৩২), মোজাম্মেল ফরাজী (৩৭), ফয়সাল ফরাজী (২৪), মিজানুর রহমান মন্টু ফরাজী (৫০), রফিক ফরাজী (২৭), নুরুজ্জামান ফরাজী (৬২), তাসলিমা বেগম (৪৭) এবং খলিলুর রহমান সরদারের (৬০) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে বারেক ফরাজী গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল।

শুক্কুর আলী ব্যাপারী উপজেলার ৪নং গাছুয়া ইউনিয়নের চরধলেশ্বর গ্রামের আব্দুস ছত্তার ব্যাপারীর ছেলে এবং ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। ইউনিয়নে জুয়া খেলা ও মাদক বিক্রি বন্ধের ঘোষণা দিয়ে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় হামলার শিকার হয়ে ১৫ অক্টোবর ভোর রাত ৪টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারের অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ অক্টোবর রাতে ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বরিশাল এসআরবি-৮ (সদর কোম্পানি) ও ঢাকা এসআরবি-১০ (সিপিসি-১)। এ সময় ঘটনার প্রধান অভিযুক্ত রহমত উল্লাহ ফরাজীকে গ্রেফতার করা হয়।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা জানান, শুক্কুর আলী ব্যাপারীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং এক আসামি গ্রেফতার হয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, ১ লাখ ৩৫ হাজারে বিক্রি

ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, ১ লাখ ৩৫ হাজারে বিক্রি

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম