Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, ১ লাখ ৩৫ হাজারে বিক্রি

Advertisement

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম

ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, ১ লাখ ৩৫ হাজারে বিক্রি

ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়

Advertisement

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি কেটে উপজেলার পাম্পমোড় এলাকায় প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে ৯০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া।

পরে ওই দিন বিকালে উপজেলার পাম্পমোড় এলাকায় সাজু মিয়া মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় খুচরা বিক্রি করেন।

এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে পাম্পমোড় এলাকায় ক্রেতাসহ উৎসুক জনতা ভিড় জমান।

মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। বাজারে এসব মাছের চাহিদাও প্রচুর। তিনি বিভিন্ন ঘাট থেকে এমন বড় মাছ কিনে এনে কেটে কেটে খুচরা বিক্রি করেন। এছাড়া বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা তার কাছ থেকে আগে থেকেই অর্ডার দিয়ে এসব মাছ কেনেন। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় মাছ কেউ চাইলে তাদের কাছেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক যুগান্তরকে জানান, বর্তমান সময়ে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নানা প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ী উভয়ই আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ব্রহ্মপুত্র নদে এ ধরনের দেশীয় বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিলমারীতে শ্রেণিকক্ষের অভাবে শিশুশ্রেণির পাঠদান চলছে শহীদ মিনারে

চিলমারীতে শ্রেণিকক্ষের অভাবে শিশুশ্রেণির পাঠদান চলছে শহীদ মিনারে

চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

চিলমারীতে বাঁধ কেটে বালুর ব্যবসা

চিলমারীতে বাঁধ কেটে বালুর ব্যবসা

চিলমারীতে প্রথম কার্য দিবসে তালাবদ্ধ কয়েকটি সরকারি অফিস

চিলমারীতে প্রথম কার্য দিবসে তালাবদ্ধ কয়েকটি সরকারি অফিস

জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়

জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়

ব্রিজ আছে রাস্তা নেই, দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ

ব্রিজ আছে রাস্তা নেই, দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ

আরও পড়ুন

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম