Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রিজ আছে রাস্তা নেই, দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ

Advertisement

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

ব্রিজ আছে রাস্তা নেই, দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ

চিলমারীর রাস্তাছাড়া ব্রিজ। ছবি: যুগান্তর

Advertisement

কুড়িগ্রামের চিলমারীতে ব্রিজ নির্মাণের বছর পেরিয়ে গেলেও রাস্তা না থাকায় দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের হাজারও মানুষ।

উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খড়খড়িয়া সাববাধ এলাকায় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের সংযোগ সড়কের কাজ না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন ওই এলাকার দুই শতাধিক পরিবারের হাজারও মানুষ।

সরেজমিন দক্ষিণ খড়খড়িয়া সাববাধ এলাকায় দেখা যায়, দুই গ্রামের মাঝে ১১ মিটার দৈর্ঘ্যের সদ্য নির্মিত ব্রিজ দাঁড়িয়ে থাকলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় মানুষ চলাচল করতে পারছে না। ব্রিজের নিচ দিয়ে অতি কষ্টে চলাচল করতে হয় মানুষ ও গবাদি পশুকে।

এ সময় স্থানীয় বাসিন্দা সকিনা বেগম, বিলকিস খাতুন, আমজাদ হোসেন, নুরনবি মিয়াসহ অনেকেই বলেন, বছরখানেক আগে সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষ চলতে পারে না। সামনে গর্ত করে রেখেছে মাটি ভরাটের জন্য। দীর্ঘ সময় ধরে এই অবস্থা। সেতুর নিচ দিয়ে পারাপার হতে হয়। গাড়ি তো চলে না। কেউ অসুস্থ হলে বিপদ আরও বেশি হয়। এছাড়াও একটু বৃষ্টি হলে পানি জমে থাকে। তখন ছেলেমেয়েদের স্কুল যেতে বিড়ম্বনায় পড়তে হয়।

জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অধীনে ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খড়খড়িয়া সাববাধ এলাকায় দুই গ্রামের মাঝে ১১মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজের কাজ করা হয়। যার প্রাক্কলিত ব্যয় ছিল ৪২ লাখ ৬৩ হাজার ৯০৭ টাকা।

ব্রিজটির কাজ করেন কুড়িগ্রাম কাঁঠালবাড়ি এলাকার নুসরাত জাহান নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই সময়ে ব্রিজের কাজ শেষ করা হলেও করা হয়নি সংযোগ সড়কের কাজ। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রহমান জানান, সেতুর কাজ শেষ হওয়ার পর বর্ষা চলে আসায় মাটি ভরাট করা হয়নি। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিলমারীতে শ্রেণিকক্ষের অভাবে শিশুশ্রেণির পাঠদান চলছে শহীদ মিনারে

চিলমারীতে শ্রেণিকক্ষের অভাবে শিশুশ্রেণির পাঠদান চলছে শহীদ মিনারে

চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

চিলমারীতে বাঁধ কেটে বালুর ব্যবসা

চিলমারীতে বাঁধ কেটে বালুর ব্যবসা

চিলমারীতে প্রথম কার্য দিবসে তালাবদ্ধ কয়েকটি সরকারি অফিস

চিলমারীতে প্রথম কার্য দিবসে তালাবদ্ধ কয়েকটি সরকারি অফিস

জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়

জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম