Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Advertisement

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদকের গডফাদার ইলিয়াস কাদের বাবুলকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দুই ঘণ্টার মধ্যেই তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ খান। নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির।

তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ চালাতেন। তার বাড়ি কলমাকান্দার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুর বিরিশিরি এলাকার শ্বশুর বাড়িতে বসবাস করতেন। সাংবাদিক লুৎফুজ্জামান ফকির মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে লুৎফুজ্জামান আলিফ উতরাইল বাজারে একটি দোকানে বসাছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই যুবক এসে তার ওপর পরপর গুলি ছোড়ে। স্থানীয় লোকজন দৌড়ে এলে ওই যুবকরা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলে মারা যান।

দুর্গাপুর থানার ওসি জানান, ওই সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। খবর পেয়ে নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলে রওনা দিচ্ছেন বলে যুগান্তরকে জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে রওনা হচ্ছি। জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

এর আগে গত বছরের ১০ নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা লুৎফুজ্জামান আলিফকে কুপিয়ে জখম করে। এ সময় তার সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়। তিনি মাদক চোরাচালানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালে এক হত্যা মামলার আসামি হিসাবে বাবুল কক্সবাজারে আত্মগোপনে থাকার সময় এক রোহিঙ্গা নারীকে বিয়ে করেন। পরবর্তীতে রোহিঙ্গা স্ত্রী ও তার আত্মীয়-স্বজনকে দিয়ে নেত্রকোনায় ইয়াবার ব্যবসা শুরু করেন।

নেত্রকোনা সদরের কে-গাতি ইউনিয়নের চুয়ারকান্দা গ্রামের নিজাম উদ্দিনের দ্বিতীয় সন্তান ইলিয়াস কাদের বাবুল। সূত্র মতে, বাবুলের শ্যালক সবুজ গত ৯ সেপ্টেম্বর ময়মনসিংহে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াতের জেলা আমিরের পদ নিয়ে দ্বন্দ্ব

কুমিল্লায় সংঘর্ষ-ভাঙচুর জামায়াতের জেলা আমিরের পদ নিয়ে দ্বন্দ্ব

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডব, অফিস ভাঙচুর

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডব, অফিস ভাঙচুর

জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’

জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

ঋণের জটিল ফাঁদ

ঋণের জটিল ফাঁদ

একান্ত সাক্ষাৎকারে আইজিপি জনবান্ধব পুলিশ গড়াই প্রধান লক্ষ্য

জনবান্ধব পুলিশ গড়াই প্রধান লক্ষ্য

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম