Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:১১ পিএম

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২

Advertisement

বরিশালের  গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের গৌরনদী প্রতিনিধি এসএম জুলফিকারের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

গৌরনদী প্রেস ক্লাবের  উদ্যোগে সোমবার দুপুর ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন সাংবাদিকরা।

বিক্ষুব্ধ সাংবাদিকরা জানান, রোববার বিকাল পৌনে ৫টার দিকে  গৌরনদী টিএন্ডটি মোড়ে রুহুল সরদারের চায়ের দোকানে বসে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকারের  ভাগ্নে মেহেদী হাসানের কর্মচারী মেকার  রিপন কাজী (৩১) হাঁটুর উপর পা রেখে চা পান করছিল। এর প্রতিবাদ করে পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদারের নেতৃত্বে ৮-১০ সন্ত্রাসী  হামলা চালিয়ে রিপন কাজীকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক এসএম জুলফিকার ঘটনাস্থলে পৌঁছলে ছাত্রদল নেতা রাসেল হাওলাদারের নেতৃত্বে ১৮-২০ সন্ত্রাসী লাঠিসোটা ও লোহার রড নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে (জুলফিকার) পিটিয়ে গুরুতর আহত ও তার মোটরসাইকেল ভাঙচুর করে।

স্থানীয়রা সাংবাদিকসহ আহত ২ জনকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা,  সহ-সাধারণ সম্পাদক আমিনা আক্তার সোমা, সদস্য বিএম বেলাল, কাজী আলামিন প্রমুখ।

বক্তারা  হামলার তীব্র নিন্দা  ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান। 

মানববন্ধন থেকে আগামী ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি হলো- মঙ্গলবার বিক্ষোভ মিছিল, বুধবার গৌরনদী থানার সামনে স্থানীয় সাংবাদিকদের সমাবেশ, বৃহস্পতিবার উপজেলা চত্বরে  স্থানীয় সাংবাদিকদের সমাবেশ ও ৫ম দিনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। 

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক এসএম জুলফিকার বাদী হয়ে ছাত্রদল নেতা রাসেল হাওলাদারসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে রোববার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি সবুজ হাওলাদার ও ফারুক উকিলকে গ্রেফতার করে সোমবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডব, অফিস ভাঙচুর

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডব, অফিস ভাঙচুর

জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’

জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’

পাহাড়ধসে প্রাণ গেল আরও সাতজনের

পাহাড়ধসে প্রাণ গেল আরও সাতজনের

আরও কমছে কিশোরগঞ্জের নদ-নদীর পানি, হাওড়ে ফিরছে স্বস্তি

আরও কমছে কিশোরগঞ্জের নদ-নদীর পানি, হাওড়ে ফিরছে স্বস্তি

আরও পড়ুন

পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম