Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

Advertisement

‎নারায়ণগঞ্জের ডিক্রিরচর ঘাট এলাকায় বুড়িগঙ্গা  নদী থেকে রমজান আলী (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

‎সোমবার (৩ আগস্ট) দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী নারায়ণগঞ্জের মধ্য নরসিংপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

‎‎নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে প্রতিবেশী ফাহিম নামে এক কিশোরের সঙ্গে ফুটবল খেলতে বের হয় রমজান। খেলা শেষে তারা নদীতে গোসল করতে যায়। পরে তারা সবাই বাড়িতে ফিরে গেলেও রমজান আর বাড়িতে ফেরেনি। ‎এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাইকিং করেও রমজানের সন্ধান করা হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সোমবার দুপুরে ডিক্রিরচর ঘাট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রমজানের মরদেহ শনাক্ত করেন তার বাবা।

‎‎নিহতের বাবা শহিদুল ইসলাম বলেন, রোববার সকালে ফাহিমের সঙ্গে ফুটবল খেলতে বের হয়েছিল আমার ছেলে। পরে তারা নদীতে গোসল করতে যায়। ফাহিমসহ অন্যরা বাড়িতে ফিরে এলেও রমজান আর ফেরেনি। গতকাল থেকে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেছি। আজ দুপুরে খবর পেয়ে এসে দেখি আমার ছেলে আর নেই।

‎‎এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, ঘটনাটি নদীতে হওয়ায় নৌপুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডব, অফিস ভাঙচুর

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডব, অফিস ভাঙচুর

জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’

জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’

পাহাড়ধসে প্রাণ গেল আরও সাতজনের

পাহাড়ধসে প্রাণ গেল আরও সাতজনের

আরও কমছে কিশোরগঞ্জের নদ-নদীর পানি, হাওড়ে ফিরছে স্বস্তি

আরও কমছে কিশোরগঞ্জের নদ-নদীর পানি, হাওড়ে ফিরছে স্বস্তি

আরও পড়ুন

পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম