Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডব, অফিস ভাঙচুর

Advertisement

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:০৭ পিএম

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডব, অফিস ভাঙচুর

Advertisement

নরসিংদীর রায়পুরা উপজেলার সাংবাদিকদের সংগঠন রায়পুরা প্রেসক্লাবের ভেতরে রাতের আঁধারে তাণ্ডব, ব্যাপক ভাঙচুর ও চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৩ আগস্ট) সকালে ক্লাবে ঢুকে এ ভাঙচুর অবস্থায় দেখতে পান সাধারণ সম্পাদক রফিকুল হক। এর আগেও প্রেস ক্লাবে পরপর তিনবার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় আলাদা তিনটি অভিযোগও দায়ের করা হয়। এ নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রেস ক্লাবে চারবার চুরি হয়। 

সরেজমিন দেখা গেছে, দুর্বৃত্তরা প্রেস ক্লাব থেকে টেলিভিশন, পানির মোটর, চারটি বৈদ্যুতিক পাখা, দুইটি কম্পিউটার, স্পিকারসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। এছাড়া ক্লাবের ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে। এসব ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ঘটনার খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ক্ষতিগ্রস্ত প্রেস ক্লাব পরিদর্শন করেন। 

রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক বলেন, ক্লাবকে পরিষ্কার করতে গিয়ে সকালে লোকজন নিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখি প্রেস ক্লাবের ভেতরে সব কিছু উলটপালট হয়ে আছে। কাচের জিনিসপত্র সব ভাঙচুর করে লণ্ডভণ্ড করে রেখে গেছে। পরে সাথে সাথে প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ও থানায় ফোনে খবর দেই। খবর পেয়ে সবাই প্রেস ক্লাবে এসে এমন দশা দেখতে পান।

এ ঘটনায় রায়পুরার সাংবাদিক সমাজ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২

জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’

জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’

পাহাড়ধসে প্রাণ গেল আরও সাতজনের

পাহাড়ধসে প্রাণ গেল আরও সাতজনের

আরও কমছে কিশোরগঞ্জের নদ-নদীর পানি, হাওড়ে ফিরছে স্বস্তি

আরও কমছে কিশোরগঞ্জের নদ-নদীর পানি, হাওড়ে ফিরছে স্বস্তি

আরও পড়ুন

পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম