গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত
Advertisement
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের গৌরনদীতে বরিশালগামী হানিফ পরিবহণের যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অপু মাঝি (২৮) নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু মাঝি উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহণের একটি বাস শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের উদ্দেশে রওনা দেয়। সকাল ১০টার দিকে বাসটি বেপরোয়া গতিতে গৌরনদীর তাঁরাকুপি এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে আটকে পড়ে ও ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অপু মাঝি নিহত হয়।
গৌরনদী হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্লা জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-6ad1abbb90f56.jpg)