Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ফাইল ছবি

Advertisement

রাজধানী ঢাকার নতুনবাজার এলাকায় রাইদা পরিবহন ও ভিক্টর পরিবহনের দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে শিশির মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শিশির মিয়া ভিক্টর পরিবহনের বাসের হেলপার (চালকের সহকারী) ছিলেন। 

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসব তথ্য জানা যায়। 

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলায়মান হক বলেন, খবর পেয়ে নতুনবাজার মোড়ের যাত্রী ছাউনীর সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি গতকাল সন্ধ্যায় বাড্ডাগামী রাইদা পরিবহন ও ভিক্টর পরিবহনের দুই বাস রেষারেষি শুরু করে। একসময় রাইদা পরিবহনের বাস ভিক্টর পরিবহনের বাসকে একপাশ দিয়ে চাপ দিয়ে এগোতে যায়। এ সময় ভিক্টর পরিবহনের বাসের দরজায় থাকা হেলপার শিশির মিয়া দুই বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান।  

নিহত শিশির মিয়া গাজীপুরের টঙ্গীর মো. নজরুল ইসলামের ছেলে। তার ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

আরও পড়ুন

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম