ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ এএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
বায়ুদূষণের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিশ্বের বড় বড় শহরের পাশাপাশি রাজধানী ঢাকার বায়ুমান এখনও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে এই মেগাসিটি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৮, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
আন্তর্জাতিক সূচকের তথ্য অনুযায়ী, ওই সময়ে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল ইন্দোনেশিয়ার মেডান শহর। শহরটির একিউআই স্কোর ছিল ১৮৮। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের সিঙ্গাপুর শহরের স্কোর ১৮৫, তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় শহরের স্কোর ছিল ১৭৫ এবং ১৭১ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি চতুর্থ অবস্থানে রয়েছে।
একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ুর মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের বায়ু সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি বেশি।
ঢাকার বায়ুদূষণের পেছনে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও ধুলাবালিসহ বিভিন্ন কারণকে দায়ী করা হয়। এসব দূষণকারী উপাদান বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ফুসফুসের বিভিন্ন সমস্যা এই বায়ুদূষণের কারণে বাড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, যানবাহনের নির্গমণ কমানো এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিবেশবিষয়ক নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঢাকার বায়ুর মান উন্নয়নে উদ্যোগ নেয়া প্রয়োজন।
