Logo
Logo
×

Advertisement

জাতীয়

শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ এএম

শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

সংগৃহীত

Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংস্থাটির ঢাকা মেট্রো (উত্তর), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।

এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। তল্লাশিতে ট্রলির ভেতরে কাপড়ের নিচে লুকিয়ে রাখা ৪ কেজি ২৮০ গ্রাম কুশ পাওয়া যায়। এ ছাড়া তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ ভারতীয় রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন, একটি বোর্ডিং কার্ড ও তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ দাস নিজেকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা এবং বনগাঁ রেলওয়ে স্টেশনের কুলি হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভারতের নিম্ন আয়ের মানুষদের ব্যবহার করে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। পরে তাদের মাধ্যমে ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্যের আড়ালে বাংলাদেশে মাদক পাচার করা হয় বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চক্রটি বাংলাদেশে কুশের বাজার তৈরির চেষ্টা করছে।

ডিএনসির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে দুই থেকে তিন দিন থেকে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল অভিজিৎ দাসের।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন। অভিজিৎ দাসকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএনসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহজালাল বিমানবন্দরে দেখা গেল ভিন্ন চিত্র

সৌদিগামী ফ্লাইট বাতিল শাহজালাল বিমানবন্দরে দেখা গেল ভিন্ন চিত্র

রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী

রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী

শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী

রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী

শাহজালালে এবার আচারের বয়ামে মিলল বিপুল পরিমাণ স্বর্ণালংকার

শাহজালালে এবার আচারের বয়ামে মিলল বিপুল পরিমাণ স্বর্ণালংকার

যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দরে এসে নিখোঁজ প্রবাসী, ৩ দাবি মেয়ের

যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দরে এসে নিখোঁজ প্রবাসী, ৩ দাবি মেয়ের

কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত

কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত

আরও পড়ুন

শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

মহাপরিচালকের ক্ষোভ প্রকাশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম