Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ এএম

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে।

Advertisement

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। এর মধ্যে শুক্রবার (৯ অক্টোবর) বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ২১৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অন্যদিকে, ছুটির দিনেও দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বায়ুমান স্কোর ১৭২, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের।

শুক্রবার (৯ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ২১০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর এবং ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। তালিকায় পঞ্চম অবস্থানে থাকা ঢাকার বায়ুমান স্কোর ১৭২।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে থাকে। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে দূষণের পাঁচটি উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে বায়ুদূষণজনিত কারণে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঝোপে কাঁদছিল নবজাতক, নতুন জীবন দিলেন ইউএনও

ঝোপে কাঁদছিল নবজাতক, নতুন জীবন দিলেন ইউএনও

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

আরও পড়ুন

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম