Logo
Logo
×

Advertisement

রাজধানী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

Advertisement

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানায়, ঘটনার সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসেন। দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের পর তারা দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। পরে তারা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন বলে তথ্য পাওয়া যায়।

ইবনে মিজান বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক এড়িয়ে সংযোগ সড়ক ব্যবহার করে ঘটনাস্থলে আসে। ককটেল নিক্ষেপের পর দ্রুত পালিয়ে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থার বাইরে বিকল্প পথ ব্যবহার করায় তারা এ সুযোগ পেয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা অবিস্ফোরিত বস্তুটি পরীক্ষা করে তাতে স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি। প্রাথমিক পর্যবেক্ষণে সেটি পটকার মতো বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর থেকে দৃষ্টি সরাতেই অনেক ঘটনা সাজানো হয়েছিল

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর থেকে দৃষ্টি সরাতেই অনেক ঘটনা সাজানো হয়েছিল

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

বিশ্বমঞ্চে বাংলায় জাতির কথা তুলে ধরে নতুন ইতিহাস গড়বেন প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে বাংলায় জাতির কথা তুলে ধরে নতুন ইতিহাস গড়বেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম