Logo
Logo
×

Advertisement

রাজধানী

দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ এএম

দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

ফাইল ছবি।

Advertisement

ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর প্রভাব ফেলছে। এ অবস্থায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যার বায়ুমান স্কোর ১৭৩। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

বুধবার (৭ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।

যার বায়ুমান স্কোর ২১০। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া বায়ুমান স্কোর ১৭৬ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর, তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, ১৬৫ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি এবং তালিকার পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৬৪। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

 বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বৃষ্টির দিনে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

বৃষ্টির দিনে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ছুটির দিনেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ছুটির দিনেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আরও পড়ুন

দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

রাজধানীর লালবাগে অভিযান, গ্রেফতার ৪৬

রাজধানীর লালবাগে অভিযান, গ্রেফতার ৪৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম