Logo
Logo
×

Advertisement

রাজধানী

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ এএম

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

ফাইল ছবি।

Advertisement

বিশ্বের ১২৫টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়।

রোববার সকাল ৮টা ৫৪ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৩৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।

এ ছাড়া ১৮৬ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের কলকাতা। এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ঢাকার স্কোর হচ্ছে ১৭৭, শহরটির বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এ ছাড়া ১৭৪ স্কোরে চতুর্থ ইন্দোনেশিয়ার জাকার্তা ও ১৬৫ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে মিসরের কায়রো। এসব শহরের বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ছে।

 আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বৃষ্টির দিনে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

বৃষ্টির দিনে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ছুটির দিনেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ছুটির দিনেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

আরও পড়ুন

আ.লীগ নেত্রী সর্মি গ্রেফতার

আ.লীগ নেত্রী সর্মি গ্রেফতার

বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ছিল ৪.৫ কেজি স্বর্ণ

বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ছিল ৪.৫ কেজি স্বর্ণ

দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম