Logo
Logo
×

Advertisement

রাজধানী

আ.লীগ নেত্রী সর্মি গ্রেফতার

Advertisement

Icon

‎হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম

আ.লীগ নেত্রী সর্মি গ্রেফতার

শারমিন সুলতানা সর্মি। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৩ অক্টোবর) রাত দেড়টার দিকে লালবাগ থানাধীন সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানার পুলিশ জানতে পারে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি শারমিন সুলতানা সর্মি সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন। পরে সংবাদের সত্যতা যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পরে রাতে দেড়টার দিকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

‎পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিন সুলতানা সর্মি তার উল্লেখিত রাজনৈতিক পদে থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে পুলিশ।

‎পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা সর্মির স্থায়ী ঠিকানা নড়াইলের লোহাগাড়া এলাকায়। তার বর্তমান ঠিকানা ১৩৪/১৭, লালবাগ রোড, লালবাগ, ঢাকা। তার স্বামী ড. মো. শাহাদাত হোসেন নিপু এবং বাবার নাম শেখ আবুল হোসেন।

‎বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ওসি জামিল হোসেন যুগান্তরকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি শারমিন সুলতানা সর্মিকে সাহেব বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

বিএনপির কর্মী দাবি, আ.লীগের কমিটিতে নাম স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

‎বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, তবু ভিক্ষার হাত বাড়াননি সামাদ

‎বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, তবু ভিক্ষার হাত বাড়াননি সামাদ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: সাইবার দলের সহসভাপতিসহ গ্রেফতার ২

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: সাইবার দলের সহসভাপতিসহ গ্রেফতার ২

‘শেখ হাসিনা দিল্লিতে থাকবে, নেতাকর্মীদের পিঠের চামড়া থাকবে না’

‘শেখ হাসিনা দিল্লিতে থাকবে, নেতাকর্মীদের পিঠের চামড়া থাকবে না’

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

আরও পড়ুন

আ.লীগ নেত্রী সর্মি গ্রেফতার

আ.লীগ নেত্রী সর্মি গ্রেফতার

বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ছিল ৪.৫ কেজি স্বর্ণ

বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ছিল ৪.৫ কেজি স্বর্ণ

দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম