Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

এনবিআর। ফাইল ছবি

Advertisement

রাজধানীর চারটি বার, রেস্টুরেন্ট ও বিনোদনকেন্দ্রে অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকির অভিযোগে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) এ অভিযান শুরু হয়। অভিযোগ রয়েছে, কিছু প্রতিষ্ঠান অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ করে তা মজুদ ও সরবরাহ করছে। একই সঙ্গে এসব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক, মূসক ও আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এনবিআরের আওতাধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এ অভিযানের জন্য চারটি দল গঠন করেছে। দলগুলোর সঙ্গে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা রয়েছেন।

অভিযানের অংশ হিসেবে বর্তমানে র ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মারগারিতা লাউঞ্জ এবং ফু-ওয়াং বয়েলিং এন্ড সার্ভিস লিমিটেড-এ তল্লাশি ও যাচাই-বাছাই চলছে।

এসব প্রতিষ্ঠানে মজুদ থাকা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের বৈধ উৎস, আমদানি বা ক্রয়ের কাগজপত্র, শুল্ক-মূসক ও আয়কর পরিশোধের তথ্য এবং পণ্যগুলো আইন অনুযায়ী বৈধ কি না—এসব বিষয় পরীক্ষা করা হচ্ছে।

এ ছাড়া অননুমোদিত গ্রাহকের কাছে অ্যালকোহলজাত পণ্য সরবরাহ করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী অভিযানের সময় পণ্য আটক করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান শেষে প্রাথমিকভাবে উদ্ঘাটিত তথ্য ও অভিযানের সার্বিক ফলাফল নিয়ে আজ রাতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’

রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

আরও পড়ুন

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম