Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাবতলীতে ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে ককটেল বিস্ফোরণ

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

গাবতলীতে ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

Advertisement

রাজধানীর গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (২৯ নভেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুসসালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের অপর পাশে ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্ত একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

দারুসসালাম থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে বাংলাদেশে উসকানি দিচ্ছে ভারত: রিজভী

চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে বাংলাদেশে উসকানি দিচ্ছে ভারত: রিজভী

২২ দিনে সারা দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহণে আগুন

২২ দিনে সারা দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহণে আগুন

নবাবগঞ্জে থানার সামনে ককটেল বিস্ফোরণ

নবাবগঞ্জে থানার সামনে ককটেল বিস্ফোরণ

তামাকমুক্ত তারুণ্য গড়তে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর মাহদী আমিনের

তামাকমুক্ত তারুণ্য গড়তে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর মাহদী আমিনের

বাল্যবিবাহ ঠেকাতে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

বাল্যবিবাহ ঠেকাতে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের কাছে ক্ষমা চেয়ে আ.লীগকে বিচারের মুখোমুখি হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

জনগণের কাছে ক্ষমা চেয়ে আ.লীগকে বিচারের মুখোমুখি হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আরও পড়ুন

নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বিএনপি: খাদ্যমন্ত্রী রিতা

নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বিএনপি: খাদ্যমন্ত্রী রিতা

এনজিওর ঋণ পরিশোধে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

এনজিওর ঋণ পরিশোধে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সকালে নারিকেল গাছে ওঠেন বৃদ্ধ, সন্ধ্যায় বাবাকে মৃত দেখতে পান মেয়ে

সকালে নারিকেল গাছে ওঠেন বৃদ্ধ, সন্ধ্যায় বাবাকে মৃত দেখতে পান মেয়ে

এক রাতে তিন স্থানে নাশকতা, রায়পুরায় জনমনে আতঙ্ক

এক রাতে তিন স্থানে নাশকতা, রায়পুরায় জনমনে আতঙ্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম