Logo
Logo
×

Advertisement

রাজধানী

নাশকতা ঠেকাতে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

নাশকতা ঠেকাতে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি

Advertisement

রাজধানীতে নাশকতা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে সতর্কতামূলক অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে রোববার (২৯ নভেম্বর) রাজধানীর মিরপুরের গাবতলী প্রধান সড়কে অবস্থান কর্মসূচি পালন করে দারুস সালাম থানা বিএনপি।

থানা বিএনপির সাবেক আহ্বায়ক এসএ সিদ্দিক সাজুর নেতৃত্বে এ কর্মসূচিতে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মীর মাকসুদ, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, আকসাদুর রহমান নাসিম, মোস্তফা কামাল বেপারী ও সরজিৎ সাহা। এ ছাড়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজ ও টিটু এবং মহানগর যুবদলের সদস্য সোহেল রহমান উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা রাজধানীতে নাশকতা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এসএ সিদ্দিক সাজু বলেন, রাজধানীতে নাশকতা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তারা রাজপথে থাকবেন। কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

‘নেতাকর্মী রেখে পালানো হাসিনা কী স্বাধীন করবে’

‘নেতাকর্মী রেখে পালানো হাসিনা কী স্বাধীন করবে’

আ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, এমপিপুত্রকে শোকজ

আ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, এমপিপুত্রকে শোকজ

আ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: আবিদ

আ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: আবিদ

বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

আ.লীগের সঙ্গে সখ্য, পদ হারালেন বিএনপি নেতা

আ.লীগের সঙ্গে সখ্য, পদ হারালেন বিএনপি নেতা

আরও পড়ুন

নাশকতা ঠেকাতে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি

নাশকতা ঠেকাতে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখে দিতে রাজপথ ছাড়ব না: ফখরুল ইসলাম রবিন

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখে দিতে রাজপথ ছাড়ব না: ফখরুল ইসলাম রবিন

তামাকমুক্ত তারুণ্য গড়তে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর মাহদী আমিনের

তামাকমুক্ত তারুণ্য গড়তে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর মাহদী আমিনের

বাল্যবিবাহ ঠেকাতে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

বাল্যবিবাহ ঠেকাতে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম