Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

Advertisement

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (৩০ নভেম্বর) বিএনপির সঙ্গে সংলাপে বসার কথা ছিল ইসির। তবে শেষ মুহূর্তে সংলাপে অংশ নিচ্ছে না দলটি। নতুন করে সময় চেয়েছে বিএনপি। পরবর্তী সময়ে দিনক্ষণ চূড়ান্ত হলে সংলাপে অংশ নেবে দলটি।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি যুগান্তরকে বলেন, সোমবার ইসির সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। বিষয়টি ইসিকে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করে জানালে বিএনপি সংলাপে অংশ নেবে।

এর আগে রোববার প্রথম দিনের সংলাপে অংশ নিতে নিবন্ধনের ক্রম অনুযায়ী ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় ইসি। তবে প্রথম দিন জামায়াতে ইসলামী সংলাপে অংশ নেয়নি; দলটি পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে বসতে চায় বলে ইসিকে জানিয়েছে।

অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার সংলাপে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছিল বিএনপি। সে অনুযায়ী সোমবার দলটির সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই সূচিতেও পরিবর্তন এসেছে। বিএনপি নতুন করে সময় চাওয়ায় সোমবার দলটির সঙ্গে সংলাপ হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নেতাকর্মী রেখে পালানো হাসিনা কী স্বাধীন করবে’

‘নেতাকর্মী রেখে পালানো হাসিনা কী স্বাধীন করবে’

আ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, এমপিপুত্রকে শোকজ

আ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, এমপিপুত্রকে শোকজ

আ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: আবিদ

আ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: আবিদ

বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

আ.লীগের সঙ্গে সখ্য, পদ হারালেন বিএনপি নেতা

আ.লীগের সঙ্গে সখ্য, পদ হারালেন বিএনপি নেতা

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

আরও পড়ুন

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখে দিতে রাজপথ ছাড়ব না: ফখরুল ইসলাম রবিন

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখে দিতে রাজপথ ছাড়ব না: ফখরুল ইসলাম রবিন

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

আ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, এমপিপুত্রকে শোকজ

আ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, এমপিপুত্রকে শোকজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম