পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দেশে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পরাজিত শক্তি নানা উপায়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের বিভিন্ন এলাকায় দুষ্কৃতকারীরা অবৈধ অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। পাড়া-মহল্লায় সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলছে। তবে অবৈধ অস্ত্রধারী ও অগ্নিসংযোগকারীদের দমনের মূল দায়িত্ব রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনীগুলোর।
বিএনপির এই নেতা আরও বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলের নেতাকর্মীরা সারাদেশে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও তৎপর হতে হবে। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো প্রস্তুত রয়েছে।

-6b0bde7a6f180.jpg)