Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার ছক কষছেন হাসিনা?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার ছক কষছেন হাসিনা?

শেখ হাসিনা। সংগৃহীত ছবি

Advertisement

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য প্রবেশপথ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তার দেশে ফেরার জন্য পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। 

সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার আরও কয়েকটি সীমান্তপথও ঘুরে দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। তারা মূলত শেখ হাসিনার প্রবেশপথ খুঁজছেন বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ পাসপোর্ট না থাকায় আকাশপথে হাসিনার দেশে ফেরা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কারণে স্থলপথে ফেরার বিকল্প নিয়ে আলোচনা চলছে। তবে কোন পথে এবং কীভাবে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তার জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়। গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সে থাকা হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর আবেদন জানান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের কাছে দিল্লিতে একটি উড়োজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন হাসিনা, যাতে সেটিতে করে তিনি ঢাকায় ফিরতে পারেন। তবে বাংলাদেশ সরকার এর জবাবে জানিয়েছিল, তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এখন ঢাকা ও নয়াদিল্লি—দুই সরকারের জন্যই কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। তার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাও নতুন করে জটিলতায় পড়তে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাশকতা প্রতিহতে ঢাকাজুড়ে পাহারায় বিএনপির নেতাকর্মীরা

নাশকতা প্রতিহতে ঢাকাজুড়ে পাহারায় বিএনপির নেতাকর্মীরা

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

মধ্যরাতে নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

মধ্যরাতে নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

‘সংখ্যালঘু কার্ড’ খেলতে নতুন ছক নিষিদ্ধ আ.লীগের

‘সংখ্যালঘু কার্ড’ খেলতে নতুন ছক নিষিদ্ধ আ.লীগের

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

‘হাসিনা কেন সামনে আসেন না, আ.লীগ সমর্থকরাও জানতে চাচ্ছেন’

‘হাসিনা কেন সামনে আসেন না, আ.লীগ সমর্থকরাও জানতে চাচ্ছেন’

আরও পড়ুন

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

নাশকতা প্রতিহতে ঢাকাজুড়ে পাহারায় বিএনপির নেতাকর্মীরা

নাশকতা প্রতিহতে ঢাকাজুড়ে পাহারায় বিএনপির নেতাকর্মীরা

বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার ছক কষছেন হাসিনা?

বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার ছক কষছেন হাসিনা?

‘সংখ্যালঘু কার্ড’ খেলতে নতুন ছক নিষিদ্ধ আ.লীগের

‘সংখ্যালঘু কার্ড’ খেলতে নতুন ছক নিষিদ্ধ আ.লীগের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম