Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

Icon

গোপালগঞ্জ থেকে প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। সংগৃহীত ছবি

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রথম দিন রোববার ভোর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জসহ আশপাশের জেলা। গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। 

এসময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি বিভিন্ন স্থানে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের শরীয়তপুরের নাওডোবা এলাকায় প্রায় ১০ হাজার নেতাকর্মীর অবরোধে অন্তত ৩০টি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে পাঁচটি বাস ও ২০টি মোটরসাইকেল হয়েছে। 

এসময় জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তখন ইব্রাহিম সেপাহি নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 

এদিকে অবরোধের কারণে ঢাকা-খুলনা, ঢাকা-ভাঙ্গা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্তত ২১টি জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

গোপালগঞ্জের বিভিন্ন সড়কে গাছ কেটে ফেলে এবং বিদ্যুতের খুঁটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। কোথাও কোথাও সড়কের প্রতি ১০০ মিটার পরপর গাছ ফেলে রাখা হয়েছে। অবরোধকারীদের অনেকের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা গেছে। কিছু এলাকায় শিশু-কিশোরদেরও লাঠিসোঁটা হাতে মিছিলে অংশ নিতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। গোপালগঞ্জে ৫৬ প্লাটুন বিজিবি ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের বিক্ষোভকারী বাঁধার মুখেও পড়তে দেখা গেছে।

গোপালগঞ্জে সড়কে সড়কে অবরোধ

রোববার সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের মিয়াপাড়া, পেদগ্রাম, হরিদাসপুর মোড়, ডুমদিয়া বাজার, উরফি, সোনাশুর, পাইককান্দি ও বিজয়পাশা, চন্দ্রদিঘলীয়া, গোপীনাথপুরসহ বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়েছে। 

কোথাও বিদ্যুতের খুঁটি ফেলেও যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এসব অবরোধে অংশ নিতে দেখা গেছে।

শহরের প্রশাসনিক এলাকার মোড়, পুরাতন লঞ্চঘাট ও মোহাম্মদপাড়া এলাকাতেও ব্যারিকেড দেওয়া হয়েছে। কোটালীপাড়ায় উপজেলা পরিষদের সামনে, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে, আরডিএ গেট, ঘাঘর বাজারের মহুয়া মোড় এবং কোটালীপাড়া-বাঁশবাড়িয়া সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মহিলা লীগের একটি মিছিলেও ঝাড়ু হাতে কয়েকজনকে দেখা যায়। শুয়াগ্রাম ইউনিয়ন থেকেও মিছিল বের হয়।

কাশিয়ানীর ঘোনাপাড়া ও চাপ্তা টুবাজারসহ বিভিন্ন এলাকায় সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা জিটি স্কুলসংলগ্ন এলাকা এবং গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বঙ্গবন্ধু গেট এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

সড়ক অবরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলেও বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ থেকে ২০টি গাড়ির একটি টহল দল পুলিশ লাইন থেকে বেদগ্রামের দিকে যাচ্ছিল। তারা ৭ মার্চ চত্বরে পৌঁছালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বেদগ্রামের দিকে যেতে বাধা দেন। পরে টহল দলটি সেখান থেকে ঘুরে বাইপাস সড়ক দিয়ে আবারও পুলিশ লাইনের দিকে চলে যায়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের শরীয়তপুরের নাওডোবা এলাকায় ভোর থেকেই সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রের দাবি, সেখানে প্রায় ১০ হাজার নেতাকর্মী জড়ো হয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় অন্তত ৩০টি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। এতে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাদারীপুরের টেকেরহাটেও সকাল ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

এদিকে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, ফরিদপুরের নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কে প্রচুর গাছ কেটে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। সেগুলো সরিয়ে যানবাহন চলাচলের উপযোগী করতে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

বন্ধ দোকানপাট, স্কুল-কলেজ

লকডাউনের প্রভাবে গোপালগঞ্জের দোকানপাট, হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমনকি অনেক এলাকায় ফার্মেসি ও খাবারের দোকানও খোলা পাওয়া যায়নি। এতে জরুরি প্রয়োজনেও মানুষ বিপাকে পড়েছেন।

স্কুল-কলেজ বন্ধ থাকায় সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফিরে আসতে হয়েছে শিক্ষার্থীদের। অনেকের বার্ষিক পরীক্ষা নির্ধারিত থাকলেও তা অনুষ্ঠিত হয়নি।

গোপালগঞ্জ সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা বলেন, আজ আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু কলেজে এসে শুনি পরীক্ষা হবে না।

হাজী খোরশেদ সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার জানায়, তাদের ফাইনাল পরীক্ষা চলছিল। শিক্ষকরা আগে থেকে কিছু জানাননি। সকালে স্কুলে এসে জানতে পারে পরীক্ষা হবে না। পরে বাসায় ফিরে যেতে হয়েছে।

আগেই বিকল্প পথে বাস চলাচল

গোপালগঞ্জের পরিস্থিতি বিবেচনায় শনিবার বিকেল ৫টা থেকেই ঢাকা-খুলনা রুটের দূরপাল্লার বাস চলাচলে বিকল্প পথ ব্যবহার করা হচ্ছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন ও পরিবহণ মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে বাস চলাচল করছে। এর আগে শনিবার বিকেল ৩টার পর গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে লগি-বৈঠা ও মশাল মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। রাতে মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।

মহাসড়কের মুকসুদপুর, কাশিয়ানী ও ঘোনাপাড়া অংশে নতুন করে গাছ ফেলে কিংবা টায়ার জ্বালিয়ে অবরোধের আশঙ্কা থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিবহণ মালিক সমিতি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সংখ্যালঘু কার্ড’ খেলতে নতুন ছক নিষিদ্ধ আ.লীগের

‘সংখ্যালঘু কার্ড’ খেলতে নতুন ছক নিষিদ্ধ আ.লীগের

‘হাসিনা কেন সামনে আসেন না, আ.লীগ সমর্থকরাও জানতে চাচ্ছেন’

‘হাসিনা কেন সামনে আসেন না, আ.লীগ সমর্থকরাও জানতে চাচ্ছেন’

আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

জাজিরায় ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ, বন্ধ ছিল পদ্মা সেতু

নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব জাজিরায় ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ, বন্ধ ছিল পদ্মা সেতু

এবার জাজিরায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, দেখুন ছবিতে

এবার জাজিরায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, দেখুন ছবিতে

‘আ.লীগের নেতাকর্মীদের যেখানেই দেখা যাবে, সেখানেই লাঠিপেটা’

‘আ.লীগের নেতাকর্মীদের যেখানেই দেখা যাবে, সেখানেই লাঠিপেটা’

আরও পড়ুন

মধ্যরাতে নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

মধ্যরাতে নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

ফেনীতে মাদ্রাসায় আগুন

ফেনীতে মাদ্রাসায় আগুন

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

পাবনায় ট্রাকচাপায় নিহত ২

পাবনায় ট্রাকচাপায় নিহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম