Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাবনায় ট্রাকচাপায় নিহত ২

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

পাবনায় ট্রাকচাপায় নিহত ২

ছবি: সংগৃহীত

Advertisement

পাবনার চাটমোহরে হাটে যাওয়ার পথে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। 

রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের ভাদ্রা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের ইয়াছিন আলীর ছেলে নজরুল ইসলাম এবং একই ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ভ্যানচালক আব্দুল মোমিন। 

আহতরা হলেন- নজরুল ইসলামের ছেলে হাফিজুর রহমান ও শুকুরভাঙ্গা গ্রামের আক্তার হোসেনের ছেলে মোজাম আলী।

স্থানীয়রা জানান, রোববার সকালে আব্দুল মোমিনের ভ্যানে চড়ে নজরুল ইসলাম, তার ছেলে হাফিজুর রহমানসহ চারজন অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন। পথে ভাদ্রা বাইপাস মোড়ে পৌঁছালে ভ্যানটির পেছনের চাকার অ্যাক্সেল ভেঙে সেটি সড়কের ওপর উলটে যায়। এ সময় বাঘাবাড়ী থেকে আসা একটি বালুবাহী ট্রাক যাত্রীবোঝাই ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম ও আব্দুল মোমিন নিহত হন।

গুরুতর আহত দুজনকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাফিজুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোজামকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী ও পাবনায় পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

‘আ.লীগের নেতাকর্মীদের যেখানেই দেখা যাবে, সেখানেই লাঠিপেটা’

‘আ.লীগের নেতাকর্মীদের যেখানেই দেখা যাবে, সেখানেই লাঠিপেটা’

পাবনায় ইজতেমা শুরু, জুমার নামাজে মুসল্লির ঢল

পাবনায় ইজতেমা শুরু, জুমার নামাজে মুসল্লির ঢল

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

যে কারণে দুই স্ত্রীকে ঘরে আটকে রাখেন স্বামী

যে কারণে দুই স্ত্রীকে ঘরে আটকে রাখেন স্বামী

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

আরও পড়ুন

ফেনীতে মাদ্রাসায় আগুন

ফেনীতে মাদ্রাসায় আগুন

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

গাছ ফেলে মহাসড়ক অবরোধ, শরীয়তপুরে ৩০ যানবাহনে আগুন-ভাঙচুর

পাবনায় ট্রাকচাপায় নিহত ২

পাবনায় ট্রাকচাপায় নিহত ২

ছাত্রদল নেতার বাসায় উপজেলা ছাত্রলীগ সভাপতির মাদক সেবন, অতঃপর...

ছাত্রদল নেতার বাসায় উপজেলা ছাত্রলীগ সভাপতির মাদক সেবন, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম