বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
নিহত বিএনপি নেতা বেল্লাল হোসেন (৫০)। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি ফেরার পথে বাসচাপায় বিএনপি নেতা মোটরসাইকেল আরোহী বেল্লাল হোসেন (৫০) নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেল্লাল হোসেন কালিহাতীর সল্লা ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি ও আনালিয়াবাড়ী গ্রামের মৃত শহিদ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা নরদহি বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বেল্লাল। পথিমধ্যে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
যমুনা সেতু পূর্ব থানার এসআই হুমায়ুন ফরিদ জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বাস জব্দ করে থানায় আনা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

