Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

ছবি: যুগান্তর

Advertisement

খুলনার কয়রা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলিসহ জলদস্যুর দুই সহযোগীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি চৌকস দল কয়রা থানার ৫নং কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এই অভিযান চালায়।

গ্রেফতাররা হলেন, কয়রার হাফিজুর রহমান (৩৭) ও আব্দুর রহিম (২৬)। 

এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গ্রেফতার হাফিজের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলপতি ইয়াদ আলীপাড়ের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দস্যুতার কাজে ব্যবহৃত ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

প্রাথমিক তথ্যানুযায়ী, হাফিজ জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন। আর রহিম খাদ্য ও রসদ পৌঁছে দেওয়ার পাশাপাশি সোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে দস্যুদের তথ্য দিতেন। 

গ্রেফতার দুইজন ও পলাতক দলপতির বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

চকরিয়ায় ২৫ মামলার আসামি তৌহিদ গ্রেফতার

চকরিয়ায় ২৫ মামলার আসামি তৌহিদ গ্রেফতার

গাছের চারা খাওয়ায় গরু মালিকের বিরুদ্ধে সিটি করপোরেশনের জিডি

গাছের চারা খাওয়ায় গরু মালিকের বিরুদ্ধে সিটি করপোরেশনের জিডি

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

স্বর্ণের বার বলে লোহা বিক্রি, গ্রেফতার ২

স্বর্ণের বার বলে লোহা বিক্রি, গ্রেফতার ২

আরও পড়ুন

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির নজরদারি

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির নজরদারি

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম