Logo
Logo
×

Advertisement

রাজধানী

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

ছবি: সংগৃহীত।

Advertisement

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ও মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরী ওরফে ‘কাইল্যা তছলিম’কে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, যার অন্যতম মূল হোতা হিসেবে তসলিম চৌধুরীর নাম উঠে এসেছে। 

গোয়েন্দা সূত্র আরও জানায়, তসলিম চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের অনুসারী এবং মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ক্যাশিয়ার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে কারাগারে থাকা কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন তিনি। 

সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে তাদের সঙ্গে সাক্ষাৎ করে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত নির্দেশনা নিয়ে আসেন বলে গোয়েন্দা সূত্রের দাবি। এরপর মিরপুরে বড় ধরনের সহিংসতার পরিকল্পনা করছিলেন তিনি।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, মিরপুরে সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার তসলিম চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বর্ণের বার বলে লোহা বিক্রি, গ্রেফতার ২

স্বর্ণের বার বলে লোহা বিক্রি, গ্রেফতার ২

যেভাবে গ্রেফতার হন সাবেক এমপি আনারের মেয়ে

যেভাবে গ্রেফতার হন সাবেক এমপি আনারের মেয়ে

যুবলীগ নেতা তোফায়েল গ্রেফতার

যুবলীগ নেতা তোফায়েল গ্রেফতার

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

কুমিল্লা মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কুমিল্লা মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

আরও পড়ুন

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

যেভাবে গ্রেফতার হন সাবেক এমপি আনারের মেয়ে

যেভাবে গ্রেফতার হন সাবেক এমপি আনারের মেয়ে

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট, দোকানপাট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট, দোকানপাট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম