Logo
Logo
×

Advertisement

জাতীয়

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

Advertisement

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতারের পর এবার আটক করা হলো ২৫তম ও ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের দুই কর্মকর্তাকে।

আটক দুই কর্মকর্তা হলেন মো. আবুল কালাম আজাদ ও মো. রাকিবুল হাসান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দায়িত্বশীল সূত্র তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাকে গাজীপুর থেকে আটক করা হয়েছে। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়।

আটক আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। অপর কর্মকর্তা রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তবে তাদের আটকের সুনির্দিষ্ট কারণ বা কী অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত সোমবার গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার নাম এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাত জেলায় নতুন এসপিসহ ১৪ কর্মকর্তাকে রদবদল

সাত জেলায় নতুন এসপিসহ ১৪ কর্মকর্তাকে রদবদল

পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েন ডেভিড, গুলি খেয়ে ধরা

ফতুল্লায় পুলিশ হত্যা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েন ডেভিড, গুলি খেয়ে ধরা

সাত জেলায় নতুন পুলিশ সুপার

সাত জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

চকরিয়া থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, যে অভিযোগ

চকরিয়া থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, যে অভিযোগ

কলম্বিয়ায় পুলিশ ঘাঁটিতে ড্রোন হামলা ফার্ক বিদ্রোহীদের

কলম্বিয়ায় পুলিশ ঘাঁটিতে ড্রোন হামলা ফার্ক বিদ্রোহীদের

আরও পড়ুন

প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী

দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম