সাত জেলায় নতুন এসপিসহ ১৪ কর্মকর্তাকে রদবদল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব রদবদল করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিএমপির উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জ জেলার এসপি, ডিএমপির মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের এসপি, মো. তৌহিদুল আরিফকে নড়াইলের এসপি, এপিবিএনের খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনার এসপি, গাইবান্ধার মো. জসিম উদ্দীনকে ফেনীর এসপি, এসআরইউ ঢাকার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার এসপি এবং সিআইডির মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার এসপি হিসাবে বদলি করা হয়েছে।
সুনামগঞ্জের বিদায়ী এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেন এবং লালমনিরহাটের মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে, খুলনার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে, ফেনীর মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনে, খুলনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, এবিবিএনের মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটনে এবং নওগাঁর মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইতে বদলি করা হয়েছে।
