Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বিশ্ববিদ্যালয় হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং এটিকে হতে হবে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের উৎকর্ষ কেন্দ্র। যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর।

বুধবার রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২৩তম কাউন্সিল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, কর্মকর্তা-কর্মচারী, গ্র্যাজুয়েটদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত একটি যোগ্য প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে। বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে, যাতে বিদেশি শিক্ষার্থীরাও এখানে শিক্ষা গ্রহণে আগ্রহী হন। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এআই, আইসিটিসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ে গুরুত্ব বাড়াতে হবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

টিআইবির গবেষণা প্রতিবেদন আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র

আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কেনাকাটায় দাম নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর

কেনাকাটায় দাম নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে এডিটরস কাউন্সিল নেতাদের মতবিনিময়

রাষ্ট্রপতির সঙ্গে এডিটরস কাউন্সিল নেতাদের মতবিনিময়

বিশ্ববিদ্যালয় হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম