Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

রাষ্ট্রপতির সঙ্গে এডিটরস কাউন্সিল নেতাদের মতবিনিময়

Icon

বাসস

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা। বুধবার দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয় সংবাদপত্রসমূহের সম্পাদকদের এই সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-দৈনিক যায়যায়দিনের সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক মো. মোকাররম হোসেন, খোলা কাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইনান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ওসমান গনি মনসুর।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন। কাউন্সিলের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। সদস্যরা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতি এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজনে অংশ নেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

টিআইবির গবেষণা প্রতিবেদন আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র

আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কেনাকাটায় দাম নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর

কেনাকাটায় দাম নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে এডিটরস কাউন্সিল নেতাদের মতবিনিময়

রাষ্ট্রপতির সঙ্গে এডিটরস কাউন্সিল নেতাদের মতবিনিময়

বিশ্ববিদ্যালয় হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম