Logo
Logo
×

Advertisement

রাজধানী

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

মুনতারিন ফেরদৌস ডরিন আলোচনায় আসেন ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তার বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের পর। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি। বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তিনি  রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার বসবাস করতেন।

তবে ডরিনকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এবং ঠিক কখন তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য দিতে পারেনি ডিবি সূত্র। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লা মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কুমিল্লা মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

আজ সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

আজ সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

গুম-খুনের মামলা: জিয়াউলের বিচারে আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল

গুম-খুনের মামলা: জিয়াউলের বিচারে আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড়, প্রাণনাশের হুমকির অভিযোগ

আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড়, প্রাণনাশের হুমকির অভিযোগ

আরও পড়ুন

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট, দোকানপাট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট, দোকানপাট বন্ধ

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম