Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড়, প্রাণনাশের হুমকির অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড়, প্রাণনাশের হুমকির অভিযোগ

নাহিদ ইসলামের দাবি, আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট পাঠিয়েছে একটি সন্ত্রাসী গোষ্ঠী।

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট পাঠিয়েছে একটি সন্ত্রাসী গোষ্ঠী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন নাহিদ ইসলাম।

ফেসবুক পোস্টে তিনি বলেন, জুলাই বিপ্লবের সম্মুখসারির নেতা আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট পাঠিয়েছে পতিত ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠী।

নাহিদ ইসলাম আরও বলেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার মানুষকে হত্যা করেও ওই সন্ত্রাসী গোষ্ঠীর রক্তের নেশা মেটেনি। ৫ আগস্ট দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে পরাজিত ও প্রত্যাখ্যাত হওয়ার পরও তাদের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এই সন্ত্রাসী গোষ্ঠী মানুষ হত্যার জন্য চোরাগোপ্তা হামলার পথ বেছে নিয়েছে। গত বছরের ডিসেম্বরে তাদের হামলায় শহিদ হয়েছেন তাদের ভাই শরীফ ওসমান হাদি। এবার তাদের নিশানায় জুলাই বিপ্লবের সম্মুখসারির নেতৃত্ব।

এ ধরনের চোরাগোপ্তা হামলা ও প্রাণনাশের হুমকি প্রতিহত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, জুলাইয়ের নেতৃত্ব, শহিদ পরিবার এবং রাজপথের যোদ্ধাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই বিপ্লবে আওয়ামী লীগের খুনি বাহিনীর বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু বাকের মজুমদারদের সাহসিকতা পলাতক খুনিদের অজানা। তারা এই সন্ত্রাসী শক্তিকে আবারও পরাজিত করবেন, ইনশাআল্লাহ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে বিএনপির বিক্ষোভ

আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে বিএনপির বিক্ষোভ

এবার ত্রিপুরায় দেখা মিলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার

এবার ত্রিপুরায় দেখা মিলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

রণধীর জয়সওয়াল এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

আরও পড়ুন

‘জালিমের সহযোগীরা এখন বড় বিপ্লবী’, কাদের ইঙ্গিত করলেন আব্দুল কাদের

‘জালিমের সহযোগীরা এখন বড় বিপ্লবী’, কাদের ইঙ্গিত করলেন আব্দুল কাদের

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড়, প্রাণনাশের হুমকির অভিযোগ

আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড়, প্রাণনাশের হুমকির অভিযোগ

ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম