Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে বিএনপির বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে বিএনপির বিক্ষোভ

আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে বিএনপির বিক্ষোভ

Advertisement

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্ত পরিদর্শনে আসার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছে বিএনপি।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে আখাউড়া উপজেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।

এর আগে দুপুরে আগরতলায় আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধিদলে পাঁচ থেকে সাতজন জ্যেষ্ঠ নেতা রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিকালে আখাউড়া উপজেলা সদর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আখাউড়া স্থলবন্দরে যান। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে স্থলবন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। আমরা খবর পেয়েছি, এই তিন উপজেলার যেকোনো একটি প্রবেশদ্বার দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল দেশে ঢুকে নাশকতা করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী আমাদের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার ত্রিপুরায় দেখা মিলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার

এবার ত্রিপুরায় দেখা মিলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

রণধীর জয়সওয়াল এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট

শেখ হাসিনা এখন ভারতের কোথায় আছেন?

শেখ হাসিনা এখন ভারতের কোথায় আছেন?

আরও পড়ুন

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

অর্ধকোটি টাকার চোরাই সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

অর্ধকোটি টাকার চোরাই সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের সংঘর্ষ, সৎমাকে মারধর

বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের সংঘর্ষ, সৎমাকে মারধর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম