Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

Advertisement

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে এবং ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে ঢাকায় হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে গ্রাম্য-সালিশের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

ভুক্তভোগী কিশোরী জানায়, উপজেলার হাসাইল গ্রামের বাবুল হালদারের ছেলে পিয়ার হোসেন হালদারের (৪৫) সঙ্গে মোবাইল ফোনে দীর্ঘদিন ধরে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে পিয়ার হোসেন ফেসবুকে ছবি প্রকাশের ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্কের চেষ্টা করেন। পরে গত সোমবার (২৩ নভেম্বর) তাকে রাজধানীর একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে কিশোরীর বাবা টঙ্গীবাড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত পিয়ার হালদার বিবাহিত এবং তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ঘটনাটি জানাজানি হলে বুধবার (২৫ নভেম্বর) বিকালে হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানের বাড়িতে কিশোরীর উপস্থিতিতে বিষয়টি সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে।

অভিযোগের বিষয়ে পিয়ার হোসেন হালদার দাবি করেন, ‘বিয়ে করে তাকে নিয়ে রাত কাটিয়েছি। বিকালে বিচারে স্থানীয় লোকজন বসবে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’

হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, ‘পিয়ার হালদার একটি মেয়েকে ঢাকায় নিয়ে গিয়েছিল। তারা দুজন আবার ফিরে এসেছে। মেয়েটি আমার বাড়িতে আছে। থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা মেয়েটিকে পরিবারের হাতে তুলে দিতে বলেছে।’

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, কিশোরীর পরিবার নিখোঁজের অভিযোগ করেছিল। তবে এখন পর্যন্ত ধর্ষণের কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

গার্মেন্টসে চাকরির প্রলোভনে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

গার্মেন্টসে চাকরির প্রলোভনে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খতিব গ্রেফতার

জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খতিব গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জে বিএনপির গোলাগুলি ককটেল, গুলিবিদ্ধ ৫

মুন্সীগঞ্জে বিএনপির গোলাগুলি ককটেল, গুলিবিদ্ধ ৫

ক্যানসারে আক্রান্ত নন্দিনীকে বাঁচাতে মা-বাবার আকুতি

ক্যানসারে আক্রান্ত নন্দিনীকে বাঁচাতে মা-বাবার আকুতি

আরও পড়ুন

পটিয়ায় এমপির পিএসের আপত্তিকর ভিডিও ফাঁস!

পটিয়ায় এমপির পিএসের আপত্তিকর ভিডিও ফাঁস!

নতুন ঘোষিত মজুরিতে সন্তুষ্ট না হয়ে ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ

নতুন ঘোষিত মজুরিতে সন্তুষ্ট না হয়ে ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম