পটিয়ায় এমপির পিএসের আপত্তিকর ভিডিও ফাঁস!
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের পটিয়ায় এক নারীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পটিয়ার রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে একপ্রান্তে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এসএম নয়ন এবং অন্যপ্রান্তে অজ্ঞাতনামা এক তরুণীকে দেখা যায়।
ভিডিওর শুরুতে দুজনকে স্বাভাবিকভাবে ভিডিওকলে কথা বলতে দেখা গেলেও একপর্যায়ে তারা আপত্তিকর অবস্থায় জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, এসএম নয়ন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি গত ১২ জুন তাকে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে এসএম নয়নের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বলেন, দলের কেউ ব্যক্তিগত অপকর্ম করলে এর দায়ভার সংগঠন নেবে না। আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দক্ষিণ জেলা ছাত্রদলের কিছু করার নেই। ব্যবস্থা নিলে কেন্দ্রীয় ছাত্রদল নেবে।
