Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

Icon

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

ফাইল ছবি

Advertisement

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকাডুবির ঘটনায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া বালুবাহী নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ হন।

নিখোঁজ শ্রমিকরা হলেন, জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহণের নৌকাটিতে ৭৫০ ফুট বালু বোঝাই ছিল। নৌকাটি সাচনা বাজার মাছঘাটের অদূরে সুরমা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। রাতে নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নৌকাডুবির সময় পানির নিচে আটকা পড়ে নিখোঁজ হন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সারাদিন তল্লাশি চালিয়েও নিখোঁজ শ্রমিকদের সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই ডুবুরি দলই তাদের পক্ষে এই উদ্ধারকাজ চালানো সম্ভব নয় বলে অপারগতা প্রকাশ করে। 

এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিখোঁজ দুই শ্রমিকের কোনো সন্ধান না মেলায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে বুধবার দিনভর সুনামগঞ্জ ও সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল চেষ্টা চালিয়েছেন। তবে সন্ধ্যা ঘনিয়ে আসায় আজকের মতো উদ্ধার তৎপরতা শেষ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের কাজ শুরু করা হবে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ দুই শ্রমিক নৌকার ভেতরে আটকে থাকতে পারেন।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক বলেন, দুর্ঘটনাটি আমার উপজেলার জন্য অনেক দুঃখজনক। উদ্ধারকাজে আমরা উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলসহ সম্মিলিত সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বালু ভর্তি নৌকাডুবি, ঘুমন্ত ২ শ্রমিক নিখোঁজ

বালু ভর্তি নৌকাডুবি, ঘুমন্ত ২ শ্রমিক নিখোঁজ

শিশুকে বাঁচিয়ে নিজেই ধ্বংসস্তূপে নিখোঁজ, বাবার অপেক্ষায় দুই সন্তান

শিশুকে বাঁচিয়ে নিজেই ধ্বংসস্তূপে নিখোঁজ, বাবার অপেক্ষায় দুই সন্তান

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

সোয়া ৪ কোটি টাকার ব্রিজে উঠতে হয় মই বেয়ে

সোয়া ৪ কোটি টাকার ব্রিজে উঠতে হয় মই বেয়ে

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কুস্তি খেলা

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কুস্তি খেলা

আরও পড়ুন

পটিয়ায় এমপির পিএসের আপত্তিকর ভিডিও ফাঁস!

পটিয়ায় এমপির পিএসের আপত্তিকর ভিডিও ফাঁস!

নতুন ঘোষিত মজুরিতে সন্তুষ্ট না হয়ে ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ

নতুন ঘোষিত মজুরিতে সন্তুষ্ট না হয়ে ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম