Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোয়া ৪ কোটি টাকার ব্রিজে উঠতে হয় মই বেয়ে

Icon

তাজুল ইসলাম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

সোয়া ৪ কোটি টাকার ব্রিজে উঠতে হয় মই বেয়ে

Advertisement

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীর উপর সোয়া চার কোটি টাকা ব্যয়ে নির্মিত আলীপুর-টেংরাটিলা ব্রিজের কাজ প্রায় পাঁচ বছরেও পুরোপুরি শেষ হয়নি। গত আগস্টের শেষদিকে ব্রিজের মূল কাঠামোসহ অন্যান্য কাজ শেষ হলেও বাকি রয়েছে দুই পাশের সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড)।

ফলে ঝুঁকি নিয়ে স্টিলের পাটাতন ও মই বেয়ে ব্রিজে ওঠানামা করতে হচ্ছে এলাকাবাসীকে।

নির্মাণকাজে দীর্ঘসূত্রতার কারণে জনকল্যাণমূলক এ ব্রিজটি এখন চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও কোমলমতি শিক্ষার্থীরা।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা যায়, ৫০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ এ পিসি গার্ডার ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ব্রিজটির নির্মাণকাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে।

সরেজমিন দেখা যায়, দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেংরা স্কুল অ্যান্ড কলেজ, মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চবিদ্যালয়, আলীপুর নূরানী একাডেমিসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান মাধ্যম এটি। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় হাটবাজার, উপজেলা ও জেলা শহরগামী ১০ গ্রামের হাজারও মানুষ ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হচ্ছেন।

স্থানীয় আলীপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন বলেন, ব্রিজটি সুফলের বদলে এখন বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝুঁকি নিয়ে স্টিলের মই বেয়ে ব্রিজে উঠে অপর প্রান্তে পাটাতন দিয়ে নিচে নামতে হচ্ছে।

ব্যবসায়ী সজীব আহমেদ বলেন, ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হওয়া খুবই কঠিন। ঠিকাদারের উদাসীনতায় ঝুলে রয়েছে সংযোগ সড়কের কাজ। আমাদের এ দুর্ভোগ দেখার যেন কেউ নেই।

সিএনজিচালিত অটোরিকশাচালক ফাইজুল মিয়া বলেন, সংযোগ সড়ক না থাকায় আমরা গাড়ি নিয়ে পারাপার হতে পারছি না।

অভিযোগ অস্বীকার করে ঠিকাদার শংকর বাবু বলেন, ব্রিজের মূল কাজ শেষ হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও ইউপি সদস্য আব্দুল হামিদের সঙ্গে সমন্বয় করে দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাটের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।

সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, পাঁচ-ছয় মাস আগে আমার মধ্যস্থতায় ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাটের জন্য ঠিকাদারের সঙ্গে ইউপি সদস্য আব্দুল হামিদসহ শ্রমিকদের নয় লাখ টাকার একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী পূর্বপাশে চার লাখ টাকার মাটি ভরাটের কাজ শেষ হয়। কিন্তু নিয়মিত বিল পরিশোধ না করে পাঁচ মাসের মাথায় আংশিক বিল দেন ঠিকাদার। এখন শ্রমিকরা অগ্রিম দুই লাখ টাকা বিল দাবি করেছেন। তাতে রাজি না হওয়ায় পশ্চিম পাশের কাজ বন্ধ রেখেছেন তারা।

উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, কাজ বন্ধ রাখার বিষয়টি আমি অবগত হয়েছি। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। আশা করি খুব দ্রুত মাটি ভরাটের কাজ শুরু হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কুস্তি খেলা

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কুস্তি খেলা

হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র পথ বাতলালেন শিশির মনির

হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র পথ বাতলালেন শিশির মনির

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

হাসিনার ফিরে আসার কথা নিছক রাজনৈতিক স্টান্টবাজি: এমপি কয়ছর

হাসিনার ফিরে আসার কথা নিছক রাজনৈতিক স্টান্টবাজি: এমপি কয়ছর

রনজিতের রিসোর্টে গোপন সভায় ব্যানার হাতে থাকা ওমর ফারুক গ্রেফতার

রনজিতের রিসোর্টে গোপন সভায় ব্যানার হাতে থাকা ওমর ফারুক গ্রেফতার

আরও পড়ুন

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম