কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের শাল্লায় ১৩ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামে এক মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার ওই মসজিদের ইমামের কক্ষ থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত ইমামের বাড়ি একই উপজেলায়। তিনি গত ১১ মাস ধরে ওই মসজিদে ইমামতি করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দোকান থেকে চা পাতা আনতে যাওয়ার পথে সাদিকুর ওই কিশোরীকে জোর করে নিজের কক্ষে টেনে নেন। বিষয়টি গ্রামের দুই স্কুলছাত্র দেখে আশপাশের লোকজনকে জানায়।
পরে গ্রামবাসী ওই কক্ষে ঢুকে লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা সাদিকুরকে মারধর করে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।
কিশোরীর অভিযোগ, কক্ষে নেওয়ার পর সাদিকুর তার মুখ চেপে ধরেন এবং চিৎকার করতে চাইলে বাধা দেন। তবে সাদিকুর শুধু হাত ধরার কথা স্বীকার করেছেন। অন্য কোনো অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
শাল্লা থানার ওসি মোহাম্মদ সুহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে সাদিকুরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

