Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি: যুগান্তর

Advertisement

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংকের তাহিরপুর শাখার দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত নাইট গার্ড আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন জ্বলতে দেখতে পান।

পরে স্থানীয়দের সম্মিলিত ও তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে ব্যাংক কার্যালয়ের দরজা পুড়ে গেলেও ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থসহ অন্যান্য মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

এ বিষয়ে তাহিরপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু হানিফ বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে গ্রামীণ ব্যাংকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে ব্যাংকের নাইট গার্ড চিৎকার করলে ব্যাংকে থাকা স্টাফ ও পাশের পরিবারের লোকজন এগিয়ে আসেন। আগুনে শুধু কাঠের দরজা পুড়েছে। পানি দিয়ে তা নেভানো হয়েছে। এ সময় পুলিশ টহলে ছিল। টহল শেষ করে থানায় পৌঁছামাত্র আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় জিডি করেছি।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং অগ্নিসংযোগের প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ময়মনসিংহে ট্রেনে আগুন

ময়মনসিংহে ট্রেনে আগুন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৮

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৮

মুকসুদপুর থানায় আগুন

মুকসুদপুর থানায় আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন

আরও পড়ুন

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম