Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

নিহত আশরাফ আলী। ফাইল ছবি

Advertisement

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখীতে ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়। 

এর আগে, বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে মারধর ও ছুরিকাঘাত করে। 

নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ব্যাপারীর ছেলে ও দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

নিহতের মামা আছির উদ্দিন বলেন, বুধবার রাতে আশরাফ আলী বাজার থেকে পান কিনে বাড়ির দিকে আসছিলেন। এ সময় ৭-৮টি মোটরসাইকেলযোগে কয়েকজন লোক তার পিছু নেয়। এ সময় আশরাফ আলী স্থানীয় রওশন আলীর বাড়ির সামনে পৌঁছলে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। 

আশরাফের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বৃহস্পতিবার সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনায়েতপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ

উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রীকে কারাগারে রাখার আবেদন

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রীকে কারাগারে রাখার আবেদন

আওয়ামী লীগকে সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি এবি জুবায়েরের

আওয়ামী লীগকে সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি এবি জুবায়েরের

অগ্নিসংযোগ ও সহিংসতার অপচেষ্টার নিন্দা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের

অগ্নিসংযোগ ও সহিংসতার অপচেষ্টার নিন্দা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

আরও পড়ুন

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম