মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীন নিয়োগ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীন নিয়োগ শাখার উপসচিব ড. গোলাম মোরশেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

