Logo
Logo
×

Advertisement

জাতীয়

চার সচিবের দপ্তর রদবদল, পদোন্নতি পেলেন একজন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

চার সচিবের দপ্তর রদবদল, পদোন্নতি পেলেন একজন

জনপ্রশাসন মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

Advertisement

সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে চার সচিবের দায়িত্বে রদবদল আনা হয়েছে। এর মধ্যে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। অন্য তিন সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক চার বিজ্ঞপ্তিতে তাদের বদলি বা পদায়ন করা হয়।

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে পদন্নোতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থানে পদায়ন করা হয়েছে মো. দাউদ মিয়াকে। তিনি এর আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সচিব কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হলেন মাহবুবুর রহমান ভূঁঞা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হলেন মাহবুবুর রহমান ভূঁঞা

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কানিজ মওলাকে বদলি

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কানিজ মওলাকে বদলি

প্রাথমিকের সচিব জেসমিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

প্রাথমিকের সচিব জেসমিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

প্রাথমিক ও গণশিক্ষা সচিব হলেন দাউদ মিয়া

প্রাথমিক ও গণশিক্ষা সচিব হলেন দাউদ মিয়া

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

আরও পড়ুন

বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্ন পথে

বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্ন পথে

চার সচিবের দপ্তর রদবদল, পদোন্নতি পেলেন একজন

চার সচিবের দপ্তর রদবদল, পদোন্নতি পেলেন একজন

বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম