কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৭ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা।
রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে (৬৫২০) সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
