বিকেএসপিতে নারী হকি খেলোয়াড়দের সঙ্গে সময় কাটালেন এডিনবরার ডাচেস
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:১১ পিএম
বিকেএসপিতে নারী হকি খেলোয়াড়দের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গিয়ে তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সময় কাটিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি।
সোমবার (৯ নভেম্বর) ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সেখানে নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের মেয়েদের ও তরুণীদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়টি তুলে ধরা হয়।
খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ ও তাদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরিতে এর ভূমিকার বিষয়টিও এ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।
আরও জানানো হয়, খেলাধুলা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি মেয়েদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিতে পারে।

