Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

যুক্তরাজ্যের নৌবাহিনী (রয়্যাল নেভি) ও বিমানবাহিনীকে (রয়্যাল এয়ার ফোর্স) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাজ্যের নৌবাহিনী (রয়্যাল নেভি) ও বিমানবাহিনীকে (রয়্যাল এয়ার ফোর্স) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে তেহরান।

রোববার (১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দেশটির বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের বিভিন্ন পদক্ষেপের জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালে ব্রিটিশ সামরিক ঘাঁটি, বিভিন্ন স্থাপনা ও রসদ সরবরাহের সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে তেহরান।


এ ছাড়া গত ১৩ জুলাই যুক্তরাজ্যের ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর আওতায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার সিদ্ধান্তকেও এর কারণ হিসেবে উল্লেখ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকেই সিদ্ধান্তগুলো কার্যকর হয়েছে।


তেহরানের দাবি, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তথ্যসূত্র: গলফ নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

ইরানে আরও এক-দুটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

ইরানে আরও এক-দুটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

এপি’র প্রতিবেদন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

‘এবার কোনো সীমারেখা মানবে না ইরান’

‘এবার কোনো সীমারেখা মানবে না ইরান’

‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’

‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’

আরও পড়ুন

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

অদ্ভুত গিনেস রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক

অদ্ভুত গিনেস রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক

বিজেপি জোর করে দোকানপাট বন্ধ করে দিয়েছে: রাহুল

বিজেপি জোর করে দোকানপাট বন্ধ করে দিয়েছে: রাহুল

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম