Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানে আরও এক-দুটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

ইরানে আরও এক-দুটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে আরও এক বা দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো বাকি রয়েছে। এর মধ্যে ইরানের সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিক্যাক্স মাউন্টেন’ও রয়েছে। খবর গলফ নিউজের

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানের সামরিক শক্তি ও পারমাণবিক কর্মসূচির বড় অংশই যুক্তরাষ্ট্র ধ্বংস করেছে। বাকি লক্ষ্যবস্তুগুলোতেও খুব অল্প সময়ের মধ্যে হামলা চালানো সম্ভব।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। এখনো এক বা দুটি স্থাপনার বিষয়টি বাকি আছে। তবে চাইলে মাত্র ১০ মিনিটের মধ্যেই সেগুলোতে হামলা চালাতে পারি।’


ইরানের সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা সম্ভবত পিক্যাক্স মাউন্টেনের কথা ভাবতে পারেন। ওই স্থাপনাটির বিষয়টিও আমাদের সামাল দিতে হবে। আমরা খুব দ্রুতই এসব কাজ করতে পারি।’

তবে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা চলছে বলেও জানিয়েছেন ট্রাম্প। তার ভাষায়, আলোচনা মোটামুটি ভালোভাবেই এগোচ্ছে। তবে ইরানের ওপর আস্থা রাখা কঠিন।

ট্রাম্প বলেন, ‘আলোচনা ভালোভাবেই চলছে। কিন্তু আপনারা জানেন, তারা খুব বেশি নির্ভরযোগ্য নয়।’


তিনি আরও বলেন, ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা অনেকটাই দুর্বল করে দেওয়া হয়েছে। তাই নতুন করে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করছে না।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকেই  ইরানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। তবে পিক্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না বলে দাবি করেছে ইরান সরকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

এপি’র প্রতিবেদন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

‘এবার কোনো সীমারেখা মানবে না ইরান’

‘এবার কোনো সীমারেখা মানবে না ইরান’

বলসোনারো যত দিন খুশি আমেরিকায় থাকতে পারেন: ট্রাম্প

বলসোনারো যত দিন খুশি আমেরিকায় থাকতে পারেন: ট্রাম্প

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’

‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’

আরও পড়ুন

হামলার দিনক্ষণ ঠিক করতে নেতানিয়াহুকে ট্রাম্পের ফোন

হামলার দিনক্ষণ ঠিক করতে নেতানিয়াহুকে ট্রাম্পের ফোন

ইরানে আরও এক-দুটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

ইরানে আরও এক-দুটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

এপি’র প্রতিবেদন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম